বরগুনায় ডাকাতি গৃহকর্তাসহ চারজন গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে ডাকাতের গুলিতে গৃহকর্তাসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে গৃহকর্তা আ. বারেকের (৫০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ বাবুল (৪০), রিয়াজ (৩৮) ও ধলু মিয়া (৪১) নামের অপর তিনজনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভুক্তভোগীরা জানান, ডাকাতেরা ট্রলার নিয়ে বিষখালী নদী দিয়ে নিরাপদে চলে গেছে। ডাকাত দলটি চলে যাওয়ার পর বেতাগী থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসে এবং গুলিবিদ্ধ ব্যক্তিদের হাসপাতালে পাঠায়।