বরগুনায় তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় বাস্তবায়িত ৩৯টি প্রকল্পের প্রায় দুই কোটি টাকা হরিলুটের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ৩০ জুন প্রথম আলোয় ‘কর্মসংস্থানের অর্থ হরিলুট’ শীর্ষক প্রতিবেদন ছাপা হওয়ার পর জেলা প্রশাসক মজিবুর রহমান এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে রোববার রাতে জানান, জেলা প্রশাসকের নির্দেশে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাকির হোসেনকে প্রধান করে গত শুক্রবার এই কমিটি গঠন করা হয়।