বরগুনায় ফিলিং স্টেশনের ছাদ ধসে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা শহরের লাকুরতলার এসঅ্যান্ডবি ফিলিং স্টেশনের সম্প্রসারণকাজ চলার সময় ছাদ ধসে গতকাল মঙ্গবার দুপুরে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরে এলজিইডির কর্মকর্তা এনামুল ইসলাম মোটরসাইকেলে পেট্রোল নিতে সেখানে যান। হঠাৎ বিকট শব্দে ছাদ ভেঙে এনামুলের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। একই সঙ্গে নির্মাণশ্রমিক কালাচান ও বাদলনাথ গুরুতর আহত হন।