বরগুনায় বরিশাল বিভাগীয় গণসংগীত উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় গতকাল শনিবার দুই দিনব্যাপী বরিশাল বিভাগীয় গণসংগীত উৎসব শেষ হয়েছে। এবার এ উৎসবের স্লোগান ছিল ‘ছিঁড়ে ফেলো দৃঢ় হাতে চক্রান্তের জাল’।
বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গত শুক্রবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দুলাল, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ। আলোচনা শেষে গণসংগীত পরিবেশন করা হয়।