বরগুনায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-নিশানবাড়িয়া সড়কে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বাস দুর্ঘটনায় মণি (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। নিহত মণি গর্জনবুনিয়া গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শরীফ পরিবহনের একটি বাস বরগুনা থেকে নিশানবাড়িয়া যাওয়ার পথে গাজী মাহমুদ গ্রামের আলোকদ্বীপ গ্রামীণফোন সাইক্লোন শেল্টারের কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে গেলে মণির (৭) শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মণির মা ডালিম (৩৫), অপর এক বোন মুক্তা (১২), শাহাদাত (২৪), রিপন (১৮), লাইলী (৩০), সেলিমসহ (৩৫) কমপক্ষে ১৫ জন আহত হয়। উপরিউক্ত ছয়জনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।