বরগুনায় স মিল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় স মিল-শ্রমিকদের অব্যাহত ধর্মঘটের কারণে মিলমালিক ও শহরের কয়েক শ কাঠ ব্যবসায়ী মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন। গত ২৮ মে থেকে গতকাল পর্যন্ত টানা ১৪ দিন ধরে এ ধর্মঘট অব্যাহত রয়েছে। মিলমালিকেরা জানান, বাংলা বছরের শুরুতে গত পয়লা বৈশাখ মিলমালিকদের সঙ্গে বরগুনা শহরের স মিলগুলোতে কর্মরত শ্রমিকেরা চুক্তিবদ্ধ হন। চুক্তির করার দুই মাস যেতে না-যেতেই শ্রমিকেরা এই চুক্তি অগ্রাহ্য করে ২৮ মে থেকে চার দফা দাবি তুলে ধর্মঘট আহ্বান করেন।