বরগুনায় স্কুলছাত্রীর শ্লীলতাহানি এক শিক্ষক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে।এজাহার ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে ওই শিক্ষক বিদ্যালয়ের একটি কক্ষে ওই ছাত্রীকে প্রাইভেট পড়াচ্ছিলেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন। এ সময় ছাত্রীটি চিৎকার দেয়। তার চিৎকারে বিদ্যালয়ের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে শিক্ষককে আটক করে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই শিক্ষককে থানাহাজতে রাখা হয়েছে।