বরগুনায় সড়ক মহাসড়ক সংস্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার সড়ক ও জনপথ (সওজ) ভবন গতকাল মঙ্গলবার ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ, পুরাকাটা-বরগুনা-বড়ইতলা-কাকচিড়া এবং পাথরঘাটা-মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক তিনটি উন্নয়ন খাতে নেওয়া এবং জেলার চলাচল অনুপযোগী অন্য সড়ক সংস্কারসহ পাঁচ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। জেলা সড়ক উন্নয়ন ও বাস্তবায়ন কমিটি এ কর্মসূচির আয়োজন করে।অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা সড়ক উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান, সদস্যসচিব ও প্রেসক্লাব সভাপতি হাসান ঝন্টু, বাসমালিক গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাফর হোসেন, সুখরঞ্জন শীল প্রমুখ।