বরগুনায় হিজবুত তাওহীদের এক সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা শহরে গত বৃহস্পতিবার কামরুজ্জামান বশির নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তিনি ধর্মভিত্তিক উগ্রপন্থী সংগঠন হিজবুত তাওহীদের সদস্য। তাঁর বাড়ি জেলার আমতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামে।বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদল মৃধা জানান, জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আদালতের মাধ্যমে কামরুজ্জামানকে জেলহাজতে পাঠানো হয়েছে।