প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রামের বাহাদুরপাড়ায় দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় চারটি পানের বরজে আগুন ধরিয়ে দিয়েছে। ওই গ্রামের রোস্তম আলী জানান, শত্রুতা করে দুর্বৃত্তরা বাহাদুরপাড়ার আলাউদ্দীন মালিতার একটি, প্রভাষ মালোর একটি ও রিজ্জাক মালিতার দুটি বরজে আগুন ধরিয়ে দেয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করছেন, এতে তাঁদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নড়াইল প্রতিনিধি