বরজে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫০ বিঘা জমির পানবরজ আগুনে পুড়ে গেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। বেলা সাড়ে তিনটার দিকে জালালপুর গ্রামের শতদল রায়ের বরজ থেকে আগুনের সূত্রপাত হয়। আধা ঘণ্টার ব্যবধানে ৩০-৩৫ জন কৃষকের ৫০ বিঘা জমির বরজ ছাই হয়ে যায়। পানের বরজের পাশাপাশি আগুনে মাঠের শতাধিক মেহগনিগাছ, অর্ধশত খেজুরগাছ, কয়েকটি কলা ও কাঁঠালগাছও পুড়ে গেছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ