বরজে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে একটি পানের বরজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় বাসিন্দা মো. সেলিমের মালিকানাধীন ৩০ শতক জমির পানের বরজে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে স্থানীয় লোকজন চিৎকার শুরু করেন এবং তা নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পানের বরজের অর্ধেক পুড়ে যায়। মো. সেলিমের দাবি, এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।