বরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমকে ফুল দিয়ে বরণ করেছে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নন্দন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু আয়ুব হামিদ, মনির হোসেন। গত ১৮ সেপ্টেম্বর নতুন জেলা প্রশাসক কুমিল্লায় যোগদান করেন।