বরফ আর দামি মাছেও ফরমালিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছে ফরমালিন
মাছে ফরমালিন

শুধু বড় মাছের পচন রোধ করতেই ফরমালিন দেওয়া হচ্ছে, এমন ধারণাই এত দিন ছিল৷ কিন্তু দেখা গেছে, বড় মাছ তো বটেই, ছোট মাছেও ফরমালিন দেওয়ার প্রমাণ পাওয়া গেছে৷ মাছ তাজা রাখতে যে বরফ দেওয়া হচ্ছে, তাতেও থাকছে ফরমালিন৷ তবে তা মাছের আঁশ ও ত্বক ভেদ করে ভেতরে যেতে পারে না৷
শুরুতে মাছগুলো ফরমালডিহাইড দ্রবণ বা ফরমালিনে েডাবানো হয়। মাছ বিক্রেতারা কিছুক্ষণ পর পর মাছে যে পানি ছিটান, তাতেও থাকে ওই বিষাক্ত ফরমালিন৷ মাছে ব্যাকটেরিয়ার বংশবিস্তার বন্ধ করতে এবং পচন রোধে এই রাসায়নিকটি কার্যকর ভূমিকা রাখে৷
আগে রুই-কাতলার মতো বড় মাছে ফরমালিন দেওয়া হতো। কিন্তু এখন কাচকি, মলা ও গুঁড়া চিংড়ি মাছ বাজারজাত করার আগে ফরমালিন দেওয়া হয়৷ এ ছাড়া উচ্চমূল্যের মাছের মধ্যে পাবদা, গুলশা ও ট্যাংরাতেও ফরমালিন পাওয়া গেছে৷
তবে মাছে বেশি মাত্রার ফরমালিন ব্যবহৃত হলেও তা মাছের কলা বা টিস্যুতে জমতে পারে না৷ কারণ, মাছের দেহে প্রবেশের আগেই তা রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়ার মাধ্যমে বেশির ভাগ ক্ষেত্রে ফরমিক অ্যাসিড, পিউরিনস, থাইমিডিন ও অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়৷
০.৫ – ৫.০ পিপিএম
ঘনত্বের ফরমালিন মিশ্রিত পানি মাছে দেওয়া হয়৷
১–২ ঘণ্টা
পানিতে মাছ ভিজিয়ে রাখার পর ফরমালিনের ঘনত্ব নিরাপদ মাত্রার নিচে (০.০০ থেকে .০১৮ পিপিএম) নেমে আসে৷ এই মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়৷