বরফকলে অ্যামোনিয়া নির্গমন তিনজন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার একটি বরফকলে দুর্ঘটনার পর অ্যামোনিয়া গ্যাস নির্গমনে তিনজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে সোয়ারীঘাটের চম্পাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আর রশিদ তালুকদার প্রথম আলোকে বলেন, বরফকলে বরফ ঠান্ডা করার জন্য ব্যবহৃত অ্যামোনিয়া সিলিন্ডার থেকে যে পাইপ দিয়ে গ্যাস সরবরাহ করা হয়, সেই পাইপে ছিদ্র হয়েছিল। এতে ঘটনার শুরুতেই তিনজন গ্যাসের সংস্পর্শে অসুস্থ হয়ে পড়েন।
ওসি বলেন, বেপারী বরফকল নামের এই কারখানায় সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটে।