বরযাত্রীদের ওপর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের সারাবাড়ী গ্রামে গত সোমবার রাতে কনে নিয়ে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের ওপর হামলা হয়েছে। হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ওই সময় সন্ত্রাসীরা বরযাত্রীদের কাছে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোনসেট, শাড়ি, ১০ হাজার টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।