বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একজন নিহত ও ছয়জন আহত হন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার নওয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম সাগর সাহা (৩০)। তিনি খুলনা নগরের কালীবাড়ি এলাকার মুকুন্দ লাল সাহার ছেলে। আহত ব্যক্তিদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাগেরহাট মহাসড়কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নড়াইল থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা বরযাত্রীবাহী একটি বাস খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় সাগর সাহা ঘটনাস্থলেই নিহত এবং ছয়জন আহত হন।