প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ-বদলগাছী আঞ্চলিক সড়কের কাউয়াতলীর মোড়ে গত শুক্রবার সন্ধ্যায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে সজীব হাসান (২০) নামের এক বরযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। গুরুতর আহত মেহেদী হাসান (২০) ও অরুণ কুমারকে (২০) রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সজীব হাসান মহাদেবপুর উপজেলার ক্ষুদ্রনারাণয়পুর গ্রামের ফয়জুল হকের ছেলে।