বরযাত্রীসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার নিসিন্দা নামক স্থানে গতকাল শুক্রবার দুপুরে বরযাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন বরযাত্রী নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১২ জনকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘটনাস্থলে একটি মাইক্রোবাস ভাঙচুর করে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে মহাসড়কের নিসিন্দায় ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের ঘটনায় উভয় বাসের কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হয়। হাইওয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভালুকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে উপজেলার ধলিয়া গ্রামের বাসিন্দা ও বরযাত্রী রিয়াজ উদ্দিন (৪০) ও ইব্রাহিম (১২) মারা যায়। পরে হাসপাতালে ২১ যাত্রীকে ভর্তি করার পর আরেক বরযাত্রী একই গ্রামের মকবুল হোসেন (৪০) মারা যান।ভরাডোবা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বেশির ভাগ বরযাত্রী। দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।