বরষামঙ্গল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদের জীবন ও জীবিকার সঙ্গে বরষার সম্পর্ক নিবিড়। বরষা এই জনপদের মঙ্গলের বারতা নিয়ে আসে। কালের বিবর্তনে আধুনিক সেচযন্ত্রের সাহায্যে কিছুটা চাষাবাদ হলেও বরষার বিকল্প নেই। বরষা শুধু কৃষি ও কৃষকের জন্য মঙ্গল বয়ে আনে, এমনটি নয়। গ্রীষ্মের দাবদাহ ধুয়ে মানুষের জীবনে প্রশান্তি বয়ে আনে। তাই গতকাল শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা গ্রামের কৃষিভিত্তিক জীববৈচিত্র্য জাদুঘর লোকায়নের উদ্যোগে বরষামঙ্গল উৎসবের আয়োজন করা হয়।লোকায়নের চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ শহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কে এম শামীম ফেরদৌস টগর।‘সিমসিমানি দেওয়ার পানি/ এলায় যাম মুই দোলা বাড়ি/ তুই নাদাড়ি কোদাল আনি দে’ দলীয় লোকগীতির মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। এরপর প্রতিভা রায় দোলা, নির্মল মজুমদার, ইমরান আলী, মেহেদি হাসান, রিক্তা ভট্টাচার্য ও রত্না সরকার সমবেত সংগীত পরিবেশন করেন।