বরাকে খাদ্য পৌঁছাতে বাংলাদেশের জলপথ ব্যবহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসামের বরাক উপত্যকায় প্রায় ছয় মাস রেলপথ বন্ধ থাকার সময় সেখানে খাদ্যশস্য পৌঁছানোর জন্য বাংলাদেশের জলপথ ব্যবহারের দাবি জানিয়েছেন সেখানকার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। গতকাল বুধবার বিবিসি বাংলার খবরে এ কথা বলা হয়।
স্থানীয়রা বলছেন, আগামী ১ অক্টোবর থেকে বরাক উপত্যকার রেলপথ মিটারগেজ থেকে ব্রডগেজ করার কাজ চলবে। এ কারণে লামডিং থেকে বরাক উপত্যকার মধ্য দিয়ে ত্রিপুরার ধর্মনগর পর্যন্ত রেলপথ বন্ধ থাকবে।