বরাকে টিপাইমুখ বাঁধ হবেই: মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বরাক নদীতে টিপাইমুখ বাঁধ তৈরি হবেই। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে গতকাল শনিবার এক জনসভায় দেওয়া ভাষণে এ কথা বলেন মনমোহন সিং। খবর বিবিসির।ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, টিপাইমুখ বাঁধ প্রকল্পের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র এরই মধ্যে নেওয়া হয়েছে। গত শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভীকে মনমোহন সিং আবারও আশ্বাস দিয়ে বলেন, টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারত এমন কোনো কিছু করবে না যাতে বাংলাদেশের ওপর বিরূপ প্রভাব পড়ে।টিপাইমুখ বাঁধ প্রকল্পের ব্যাপারে চুক্তি হওয়ার খবরে বাংলাদেশে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হলে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাকে দিল্লি পাঠানো হয়। বিশেষজ্ঞ ও পরিবেশবাদীদের আশঙ্কা, টিপাইমুখ বাঁধ হলে ভাটিতে অবস্থিত বাংলাদেশের পরিবেশের ওপর তা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।