বরাতি সেতুর কাছ থেকে বালু তোলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীর ওপর নির্মিত বরাতি সেতুর কাছ থেকে বালু তোলা বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে জব্দ করা হয়েছে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র ও কয়েকটি পাইপ।
গতকাল বুধবার বেলা দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা পুলিশ নিয়ে সেখানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই সেতুর কাছে নদীতে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। বালু তোলার জন্য স্থানীয় প্রসাশনের কোনো অনুমতি নেওয়া হয়নি।
গত মঙ্গলবার প্রথম আলোয় ‘অবৈধভাবে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও মহাসড়ক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।