প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পৌরসভা উন্নয়ন ফান্ড (বিএমডিএফ) ভোলা পৌরসভাকে ২৫ কোটি টাকা প্রদান করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার মিরপুরের বিএমডিএফ কার্যালয়ে এ চুক্তি সই হয়। ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এ টাকায় ভোলা পৌরসভার সড়ক, নালা, কাঁচাবাজার ভবন নির্মাণ করা হবে। এতে শহরের জলাবদ্ধতা ও যানজট নিরসন হবে এবং আয়ের খাত বাড়বে। এসব উন্নয়নকাজে বরাদ্দ করা টাকার শতকরা ১০ ভাগ দেবে ভোলা পৌরসভা আর ৯০ ভাগ দেবে বিএমডিএফ। চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান, বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম নুরুল হুদা প্রমুখ। ভোলা প্রতিনিধি|