বরাদ্দ কম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় চাহিদার তুলনায় ইউরিয়া সারের বরাদ্দ কম দেওয়া হয়েছে। এ কারণে কৃষকদের বোরো চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, আসন্ন বোরো মৌসুমে এ উপজেলার ১০টি ইউনিয়নের ৩০ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ইউরিয়া সারের চাহিদা রয়েছে চার হাজার ৫০০ মেট্রিক টন। কিন্তু বরাদ্দ পাওয়া গেছে মাত্র দুই হাজার ৭৭৪ মেট্রিক টন।
ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি