বরাদ্দ ছাড়াই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন, অর্থ বরাদ্দসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ছাড়াই গত বৃহস্পতিবার লালমনিরহাট-কুলাঘাট-ফুলবাড়ী-কুড়িগ্রাম সড়কের দ্বিতীয় ধরলা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির স্থানীয় নেতারা এ বিষয়কে রাজনৈতিক প্রহসন বলে আখ্যায়িত করেছেন।বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে জেলা আওয়ামী লীগের জনসভা থেকে প্রধানমন্ত্রী অন্য কয়েকটি স্থাপনার সঙ্গে দ্বিতীয় ধরলা সেতুর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, প্রস্তাবিত দ্বিতীয় ধরলা সেতু প্রকল্পটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) কিংবা ডিপিএসি কমিটিতে উপস্থাপন বা মূল্যায়ন করা হয়নি। এ ছাড়া জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি (একনেক), এমনকি প্রি-একনেকেও প্রকল্পটি পাঠানো হয়নি। সেতুটি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়নি, কাজের দরপত্র আহ্বান করা হয়নি এবং জমি অধিগ্রহণও হয়নি।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) লালমনিরহাট কার্যালয়েল নির্বাহী প্রকৌশলী রেজাউল বারি বলেন, এলাকাবাসীর দাবি এবং প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও সাংসদের দেওয়া প্রতিশ্রুতির আলোকে সেতুটি নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই সম্ভাবতা যাচাই করে প্রাক-মূল্যায়ন ও প্রাক্কলন তৈরি করা হয়েছে। এরপর অন্য ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ ও বাস্তবায়ন করা হবে। তবে এ জন্য আরও নিদের্শনা ও সময় লাগবে।লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব এক লিখিত বিবৃতিতে বলেন, একনেকে উপস্থাপন ও দরপত্র আহ্বান ছাড়াই দ্বিতীয় ধরলা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান বলেন, দ্বিতীয় ধরলা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী লালমনিরহাট ও কুড়িগ্রামবাসীর প্রাণের একটি দাবি পূরণ করলেন। অন্য অনেক আনুষ্ঠানিকতার মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনও অন্যতম। যাঁরা একে রাজনৈতিক প্রহসন হিসেবে আখ্যা দিচ্ছেন, তাঁরাও একদিন ক্ষমতায় ছিলেন। তখনো সেতুটির দাবি ছিল; সে সময় তাঁরা তো কিছু করেননি।