বরাদ্দ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বাজেটে খুলনা শহর ও এর আশপাশে মিঠা পানির আঁধার সংরক্ষণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে বাঁচাতে নদ-নদী খননের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন খুলনার উদ্যোগে নগরের উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘আসন্ন বাজেট ২০১৬-১৭ প্রসঙ্গ জাতীয় বাজেট: আকাঙ্ক্ষা, বাস্তবতা ও খুলনার প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়কারী কুদরত-ই-খুদা। ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম।