বরাদ্দ দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বাজেটে বরাদ্দ বাড়িয়ে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন প্রতিবন্ধীরা। গতকাল মঙ্গলবার এ দাবিতে অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি), জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা ও প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ‘২০১০-২০১১ অর্থবছরে জাতীয় বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য উপযুক্ত বরাদ্দ’ শীর্ষক এই মানববন্ধন হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।