বরাদ্দ নেই, চলছে জোড়াতালি দিয়ে
বরাদ্দ নেই তাই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ম ৎস্য অফিস, সামাজিক বাগান কেন্দ্র (বন বিভাগ) ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প জোড়াতালি দিয়ে চলছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ১১ বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর চলে না। দুটি অস্ত্রোপচার কক্ষ দীঘদিন ধরে তালাবদ্ধ। ৩০ শয্যার হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত করার জন্য আড়াই বছর আগে নতুন ভবন তৈরি হলেও তা এখনো চালু হচ্ছে না। উপজেলার কাপাশঠিকরি গ্রামের রোগী আবদুুল মান্নান বলেন, আমাশয় আর জ্বরের ওষুধ ছাড়া আর কোনো ওষুধ এখান থেকে দেওয়া হয় না।ভারপ্রাপ্ত আবাসিক চিকি ৎসা কর্মকর্তা সামসুজ্জোহা বলেন, চিকি ৎসকের ১৬টি পদের মধ্যে মাত্র চারজন আছেন। মা ও শিশু মৃত্যুর হার কমানোর জন্য মাতৃ ভাউচার পাইলট প্রোগ্রাম থাকলেও স্ত্রীরোগ বিশেষজ্ঞ নেই। স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর আলোকিত করার জন্য বাল্ব-স্ট্যান্ড থাকলেও বাল্ব নেই।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাইলী আক্তার বলেন, জেনারেটরের জন্য প্রয়োজনীয় তেলের বরাদ্দ নেই। প্রয়োজনীয় চিকি ৎসক ও উপকরণ না থাকায় নতুন ভবন চালু করা সম্ভব হচ্ছে না।জয়পুরহাট সিভিল সার্জন মোজাম্মেল হক বলেন, জেনেরেটরসহ অন্য সমস্যা সমাধানের জন্য ওপরে মহলে জানানো হয়েছে। অল্প দিনের মধ্যে সামাধান হবে।উপজেলা ম ৎস্য অফিস: উপজেলা সহকারী ম ৎস্য কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, বরাদ্দের অভাবে ২০০৬ সাল থেকে ম ৎস্য চাষের জন্য নতুন কোনো প্রকল্প উপজেলা পর্যায়ে নেওয়া হয়নি। শুধু ইউনিয়ন পর্যায়ে ম ৎস্যচাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়। অতীতে বেশ কিছু ভালো প্রকল্প ছিল, সেগুলো এখন আর নেই। এর মধ্যে ম ৎস্যচাষিদের ঋণ ও ক্ষুদ্র ঋণ প্রকল্পে ইউনিয়ন পর্যায়ে ম ৎস্যচাষিদের জাল বোনার প্রশিক্ষণ দেওয়া হতো; সেটাও বরাদ্দের অভাবে বন্ধ। চতুর্থ সমন্বিত ম ৎস্য চাষ প্রকল্প ২০০৬ সালে বাতিল করা হয়েছে। ওই প্রকল্পে আর নতুনভাবে বরাদ্দ দেওয়া হয়নি।উপজেলা বরেন্দ্র অফিস: সহকারী প্রকৌশলী তারিক আজিজ বলেন, বরাদ্দ আর জনবলের সংকটের কারণে উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প থেকে কৃষকেরা কোনো সুবিধা পাচ্ছেন না। সাতজন জনবলের মধ্যে তিনজন জোড়াতালি দিয়ে এ অফিস চালাচ্ছেন। উপজেলার দৌলতপুর, মির্জাপুর ও রসুলপুর গ্রামে তিনটি গভীর নলকূপ আড়াই বছর আগে বিদুতের সংযোগ দিয়ে চালু করা হলেও বরাদ্দের অভাবে ড্রেন নির্মাণ করা হয়নি।উপজেলা সামাজিক বাগান কেন্দ্র: ফরেস্টার আবদুস ছালাম বলেন, বাগান তৈরি প্রকল্পে সাড়ে চার বছর ধরে কোনো বরাদ্দ নেই। উপজেলার নিশ্চিন্তা-বটতলী রাস্তার বাগানের মেয়াদ শেষ হওয়ার পর দরপত্রের মাধ্যমে গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে। এর পর থেকে রাস্তটি ফাঁকা পড়ে আছে। এ ধরনের বেশ কিছু রাস্তা ফাঁকা রয়েছে। গত জুলাই মাসে জলবায়ু পরিবর্তন প্রকল্পে মাত্র ২০ হাজার টাকা বরাদ্দ এসেছে। এ টাকা দিয়ে আবার চারা তৈরির কাজ চলছে।