প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬-১৭ অর্থবছরের বাজেটে শ্রমিকদের কল্যাণে বরাদ্দ বাড়ানোর দাবি করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। পরিষদের নেতারা ২০ জুনের মধ্যে শ্রমিকদের বেতন, বকেয়া পাওনা ও উৎসব বোনাস পরিশোধেরও আহ্বান জানিয়েছেন। স্কপের নেতারা রাজধানীর জাতীয় সমাজতান্ত্রিক দলের (একাংশ) কেন্দ্রীয় কার্যালয়ের তাহের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা অভিযোগ করেন, বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শ্রমিকদের জন্য ‘অতি নগণ্য পরিমাণ’ বরাদ্দ রেখেছেন। তাঁরা শ্রমিকদের কল্যাণে ও শ্রমিকদের জন্য বেতন কমিশন গঠনের জন্য বাজেটে আরও বরাদ্দ দাবি করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শাহ মোহাম্মদ আবু জাফর, ওয়াজেদ উল ইসলাম খান, আনোয়ার হোসেন, শিরিন আখতার প্রমুখ।