বরাদ্দ বাড়লেও সংস্কৃতিচর্চা কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিতে বরাদ্দ আগের চেয়ে বাড়লেও সংস্কৃতিচর্চা কমছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এখন অভিভাবকদের একমাত্র লক্ষ্য ছেলেমেয়েদের জিপিএ-৫ পেতে হবে। সংস্কৃতিচর্চায় তাঁদের আগ্রহ নেই। এ জন্য ছেলেমেয়েদের বইয়ের পাতা গেলানো হয়। এতে ছেলেমেয়েরা পরীক্ষায় হয়তো পাস করে। কিন্তু জীবনের পরীক্ষায় তারা হেরে যায়। দুপুরে নগরের সার্কিট হাউস মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়।