বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বাজেটে সমতলে বসবাসকারী আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য পৃথক বাজেট বরাদ্দ রাখার দাবি জানিয়েছে নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদ। এ দাবিতে গতকাল সোমবার সকালে পরিষদের সদস্যরা মানববন্ধন করেন। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা আতাউল হক সিদ্দিকী, কেন্দ্রীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি আমিন কুজুর প্রমুখ। পরে জাতীয় আদিবাসী পরিষদ জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়।