বরিশাল অঞ্চলে নিবন্ধন আজ থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ আহ্বান নিয়ে বরিশাল অঞ্চলে এবারও আয়োজন করা হচ্ছে আঞ্চলিক গণিত উৎসবের। ২৪ ডিসেম্বর শুক্রবার সকাল নয়টায় বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আঞ্চলিক এ আয়োজন। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব বরিশাল অঞ্চলের নিবন্ধন শুরু হবে আজ বৃহস্পতিবার থেকে। ‘আগে এলে আগে পাবে’ ভিত্তিতে এ অঞ্চলে মোট এক হাজার শিক্ষার্থী নিবন্ধন করতে পারবে।বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি জেলার তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিতে পারবে। মোট চারটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবে। বিভাগগুলো হলো প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম বা সমমান), সেকেন্ডারি (নবম-দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান) এবং হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান)।ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে। তবে নিবন্ধন করার জন্য নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী বা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে।উৎসবে অংশ নেওয়ার জন্য প্রথম আলোর বরিশাল কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে। বিস্তারিত জানতে প্রথম আলোর বরিশাল কার্যালয়, ১৮ সদর রোড, ফোন: ০৪৩১-৬৩৬১৬ (অফিস) বা, সাইফুর রহমানের সঙ্গে (০১৭১১-৪৭০৭৩৬) যোগাযোগ করা যাবে। এ ছাড়া প্রথম আলোর পটুয়াখালী কার্যালয়ের শংকর লাল দাস (০১৭১২-১৭৩৮৫১), বরগুনা কার্যালয়ের এম জসিমউদ্দিন (০১৭১৩-৪৫০৯১৩), ভোলার নেয়ামতউল্লাহ (০১৭১৮-১৪৭২৪২), পিরোজপুরের আরিফ মোস্তফা (০১৭১৪-০৬৫৭৫৫), ঝালকাঠির আক্কাস সিকদারের (০১৭১২-১৫৪১১৫) সঙ্গে যোগাযোগ করা যাবে।