বরিশাল অঞ্চলের নিবন্ধন চলছে
বাংলা ভাষায় কাঁদি হাসি সকল ভাষা ভালোবাসি—আহ্বানে বরিশাল অঞ্চলে এবারও আয়োজন করা হচ্ছে আঞ্চলিক ভাষা প্রতিযোগ। সপ্তম আঞ্চলিক এ উৎসব আগামী ৫ মার্চ বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে বরিশাল অঞ্চলের নিবন্ধন চলছে। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে এ অঞ্চলের মোট ৮০০ শিক্ষার্থীকে নিবন্ধন দেওয়া হবে।পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর, শরীয়তপুর গোপালগঞ্জ ও বরিশাল জেলার তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আঞ্চলিক এ উৎসবে অংশ নিতে পারবে। মোট চারটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবে। ক্যাটাগরিগুলো হলো: প্রাথমিক (চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী বা সমমান), নিম্নমাধ্যমিক (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান), মাধ্যমিক (নবম-দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান) এবং উচ্চমাধ্যমিক (একাদশ-দ্বাদশ শেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান)।আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেওয়ার জন্য প্রথম আলোর বরিশাল কার্যালয়ে যোগাযোগ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য প্রথম আলো বরিশাল অফিস, ১৮ সদর রোড, বরিশাল ফোন: ০৪৩১-৬৩৬১৬ (অফিস) অথবা সাইফুর রহমানের (০১৭১১৪৭০৭৩৬) সঙ্গে যোগাযোগ করতে হবে। এ ছাড়া পটুয়াখালী অফিস: শংকর লাল দাস (০১৭১২১৭৩৮৫১), বরগুনা অফিস: এম জসিমউদ্দিন (০১৭১৩৪৫০৯১৩), ভোলা: নেয়ামতউল্লাহ (০১৭১৮৪১৭২৪২), পিরোজপুর: আরিফ মোস্তফা (০১৭১৪০৬৫৭৫৫), ঝালকাঠি: আক্কাস সিকদারের (০১৭১২১৫৪১১৫) সঙ্গে সংশ্লিষ্ট জেলার শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারবে।