বরিশাল অফিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময় হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনীকুমার হলের সম্মুখে ওই কর্মসূচি পালন করে তারা। দলের জেলা শাখার সহসভাপতি দীপঙ্কর কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলার সহসভাপতি হায়দার শরীফ, জেলা ছাত্র ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক নবীন আহমেদ, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ বি সিদ্দিক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রীতম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অভী বিশ্বাস প্রমুখ।