বরিশাল ও রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নে গত সোমবার সন্ধ্যায় যাত্রীবাহী একটি টমটম উল্টে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। দুর্ঘটনায় চালকসহ আরও চার যাত্রী নিখোঁজ রয়েছে।জানা গেছে, পাদ্রিশিবপুর থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি টমটম মহেশখালী যাচ্ছিল। সন্ধ্যা সাতটার দিকে টমটমটি আড়াইবেকি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নূপুর বেগম (৩৫), নাজিম উদ্দিন (২৭), শিমুল (৯), রীতা (৭) ও সাগর (১০) মারা যায়। একই দিন ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় দুপুর ১২টার দিকে সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাসের চাপায় জরিনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছেন।