বরিশাল-চট্টগ্রামে ঐক্যের ডাকের মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ঐক্যের ডাক ১৮ ফেব্রুয়ারি বরিশালে এবং ৫ মার্চ চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিভাগীয় মহাসমাবেশ করবে। গতকাল মঙ্গলবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন জাতীয় কনভেনশন করার জন্য বিভিন্ন বিভাগে সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বরিশাল ও চট্টগ্রামে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যের ডাক।লিয়াজোঁ সভায় বক্তব্য দেন বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন প্রমুখ। বিজ্ঞপ্তি।