বরিশাল জেলা বিএনপির কমিটি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন জেলা মহিলা দলের একাংশের নেতা-কর্মীরা। তাঁরা আহসান হাবিব কামাল ও বিলকিস জাহান শিরিনকে বাদ দিয়ে যোগ্য নেতাদের নিয়ে পুনরায় কমিটি ঘোষণার দাবি জানান।নগরের অশ্বিনীকুমার হলের কাছে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এই সমাবেশ হয়। এরপর নেতা-কর্মীরা মিছিল বের করেন।জেলা মহিলা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আয়শা তৌহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কাউন্সিলর শরীফ তাসলিমা, শিরীন বাসার প্রমুখ।জেলা বিএনপির কমিটি ঘোষণার পর থেকে মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের অনুসারীরা ওই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন।