বরিশাল জেলা বিএনপির কমিটি বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলা বিএনপির কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার দাবি করেছেন মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ মজিবর রহমান সরোয়ারের সমর্থক নেতা-কর্মীরা। এই দাবিতে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে কালো পতাকা মিছিল করে সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদের বাসভবনে অবস্থানরত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে সেলিমা রহমান বিক্ষুব্ধ নেতা-কর্মীদের চেয়ারপারসনের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।বরিশাল জেলা ও মহানগর বিএনপির কমিটি গঠন নিয়ে মজিবর রহমান সরোয়ার এবং কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।