বরিশাল জেলাকে বাল্যবিবাহমুক্ত করার অঙ্গীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিশুবিবাহ বন্ধ করি/ আনন্দময় শৈশব নিশ্চিত করি’।
‘শিশু বয়সে বিয়ে হলে/ সোনালি ভবিষ্যৎ যায় বিফলে’।
‘আমরা সবাই শপথ করি/ শিশুবিবাহমুক্ত দেশ গড়ি’।
এমন নানা শপথ ও স্লোগানে বরিশাল জেলাকে বাল্যবিবাহমুক্ত করার অঙ্গীকার করেছেন প্রশাসনের সবাই। গতকাল বৃহস্পতিবার নগরের অশ্বিনী কুমার হলে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারাভিযান ও অবহিতকরণ শীর্ষক এক সভায় এ অঙ্গীকার করা হয়।
বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ তালুকদার মো. ইউনুস।
বিভাগীয় কমিশনার মো. গাউস জানান, ২০১৪ সালে ২৭১টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ২০১৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৯৩টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এটাকে শূন্যে নামিয়ে আনতে হবে। বিভাগের সব জেলা পর্যায়ক্রমে বাল্যবিবাহমুক্ত করা হবে।