বরিশাল নগরের সড়কের বেহাল দশা
‘প্রাচ্যের ভেনিস’ নামে পরিচিত বরিশাল। ২০০২ সালে বরিশালকে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। কীর্তনখোলা নদীর তীরে গড়ে ওঠা দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ নদীবন্দরের মহানগরের সড়কের অবস্থা তেমন ভালো নয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নগরের প্রধান সড়কগুলো খানাখন্দ ভরে গেছে। গত বৃহস্পতিবার নগর ঘুরে ঘুরে সড়কগুলোর বেহাল দশা ফ্রেমবন্দী করেছেন সাইয়ান।

সড়কের মাঝে তৈরি হয়েছে এমন সব গর্ত। একটু বৃষ্টি হলেই সেখানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ছবিটি নগরের নথুল্লাবাদ থেকে তোলা।

পিচ ক্ষয়ে বেরিয়েছে খোয়া। বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে পরিণত হয়েছে গর্তে। ছবিটি নগরের বান্দ রোড এলাকা থেকে তোলা।

নগরের বাংলাবাজার যাওয়ার সড়কে রয়েছে এমন অনেক খানাখন্দ।

নগরের দক্ষিণ আলেকান্দা এলাকার সড়কের চিত্র।

একদিকে সড়কে রাখা হয়েছে নির্মাণসামগ্রী, অন্যদিকে সৃষ্টি হয়েছে গর্ত। সব মিলিয়ে চওড়া সড়কের প্রস্থ অর্ধেকে সংকুচিত হয়েছে। ছবিটি নগরের বান্দ রোড থেকে তোলা।

নগরের বাংলাবাজার যাওয়ার সড়কটি এমনই খানাখন্দে পরিপূর্ণ।