বরিশাল-পটুয়াখালী সড়কে পুনরায় বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস বন্ধ থাকার পর গতকাল শুক্রবার পটুয়াখালী-বরিশাল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় দুই জেলার বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা বাস চালুর সিদ্ধান্ত নেন।পটুয়াখালী ও বরিশাল জেলার বাস-মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে গত ১২ এপ্রিল থেকে এই সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল। পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা জানান, বিকেল চারটায় নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খানের এই সমঝোতার বৈঠকে দুই জেলার সমিতির সদস্যরা পুনরায় সরাসরি বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।