বরিশাল পলিটেকনিকে সংঘর্ষের ঘটনায় সাতজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সাতজনকে গতকাল সোমবার রিমান্ডে নেওয়া হয়েছে।বরিশাল কোতোয়ালি মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, বরিশাল জ্যেষ্ঠ হাকিম আদালতে গতকাল রিমান্ডের এই আবেদন করলে ওই আদালতের বিচারক শরীফ মো. সানাউল হক পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ছাত্রলীগ সভাপতি আ. রাজ্জাককে দুই দিন ও সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ অপর ছয় আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য আসামিরা হলেন শেখর দাস, সাজিদ আহাম্মেদ, কামরুজ্জামান জুয়েল, তানিম ও মোস্তাফিজুর রহমান। উল্লেখ্য, পলিটেকনিক ইনস্টিটিউটে গত মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পাঁচজন আহত হন।