বরিশাল বিএনপির কমিটি বাতিলের দাবিতে কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন পদবঞ্চিত নেতারা। ১৫ অক্টোবর মানববন্ধন ও ২২ অক্টোবর গণ-অনশন করবেন তাঁরা।কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের অনুসারী নেতা-কর্মীরা গত শনিবার সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সরোয়ার-সমর্থক প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার, কে এম শহীদুল্লাহ ও আয়েশা তৌহিদা লুনা এবং বিএনপির নেতা এ এইচ এম সালেহ আহম্মেদ, আবুল কালাম শাহীন, শাখাওয়াত হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান প্রমুখ।গঠনের পর থেকেই সরোয়ার-সমর্থক নেতা-কর্মীরা কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন।