বরিশাল বিভাগ সমিতির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদকে সভাপতি এবং এম এ জলিলকে সাধারণ সম্পাদক করে বরিশাল বিভাগ সমিতির ১০১ সদস্যের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়ছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বরিশাল বিভাগ সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়। আইনজীবী ইউসুফ হোসেনকে সমিতির প্রধান উপদেষ্টা করা হয়। এ ছাড়া দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, সাংসদ খ ম জাহাঙ্গীর হোসেন, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তালুকদার মো. ইউনুস, সাবেক সচিব এম এ মালেক এবং সাবেক সাংসদ মনিরুল ইসলামকে সমিতির উপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে।
বিজ্ঞপ্তি