বরিশাল বিভাগে জেলেদের নিবন্ধন কার্যক্রম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় জেলেদের নাম নিবন্ধন ও পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দক্ষিণ উপকূলের জেলেরা দীর্ঘদিন থেকে তাঁদের নাম নিবন্ধন ও আলাদা পরিচয়পত্র দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে এই কার্যক্রম শুরু হওয়ায় তাঁদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।বরিশাল বিভাগীয় মৎস্য কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিভাগের পটুয়াখালী ও ভোলা জেলায় একযোগে এই কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে ওই দুই জেলার এক লাখ ৩০ হাজার জেলেকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া বরগুনা জেলার সদর ও পাথরঘাটা উপজেলায় গত ২৩ মার্চ থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সারা দেশে ২০১২ সালের জানুয়ারি মাসে এ প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৫ সাল পর্যন্ত প্রকল্পের অব্যাহত থাকবে বলে মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান।