বরিশাল বিশ্ববিদ্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে ভাঙচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় চার শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী এস্টেট অফিসার মো. মনিরুজ্জামান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন ।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব জাবেদ খান, রেজা শরীফ, এনামুল মনি ও আল মামুনকে মূল আসামি করা হয়েছে। এর সঙ্গে ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, গত বৃহস্পতিবার রেজিস্ট্রার কার্যালয়ে আকস্মিক হামলা চালিয়ে ভাঙচুর ও সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপকে মারধর করে ছাত্রদের একটি অংশ। ওই ঘটনায় মামলা হয়েছে।