বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৪ সালের কমিটি গঠন করা হয়েছে।
এক বছরের জন্য গঠিত এই কমিটির সভাপতি হয়েছেন গণিত বিভাগের শফিউল আলম এবং সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের মোহাম্মদ তানভীর কায়ছার।
গতকাল মঙ্গলবার দুপুরে ওই কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। কার্যকরী কমিটির সহসভাপতি হয়েছেন আরিফ হোসেন, সহসাধারণ সম্পাদক বিজন কৃষ্ণ সাহা এবং কোষাধ্যক্ষ আবদুল কাইউম।
১৫ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সাদেকুর রহমান, হেনা রানী বিশ্বাস, আবদুল্লাহ আল মাসুদ, ফাতেমা-তুজ-জোহরা, সুজন চন্দ্র পাল, তারেক মাহমুদ, জ্যোতির্ময় বিশ্বাস, রাশেদ মোশাররফ, শারমিন আক্তার ও মনিরা বেগম।