বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ছয় হাজার ১১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তবে ভর্তির সুযোগ পাবেন এক হাজার ৩০০ জন। পরীক্ষা অনুষ্ঠানের ২৪ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের www.barisaluniv.ac.bd <http://www.barisaluniv.ac.bd> I www.barisaluniv.edu.bd <http://www.barisaluniv.edu.bd> ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। বরিশাল অফিস