বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে নিয়োগ করা হয়েছে হারুন অর রশীদ খানকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই এ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে।হারুন অর রশীদ খান ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে প্রভাষক পদে যোগ দেন। তিনি জাপানের ওকাইয়ামা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে অধ্যাপক হিসেবে ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের সমাজসেবক মরহুম আবদুল কাদেরের একমাত্র ছেলে। এ মাসেই তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্ণকাঠী এলাকা পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণ কাজ শুরু করবেন।